• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]

অনুষ্ঠানে স্বাধীনতার ঘোষক জিয়া উল্লেখ না করায় বিএনপি অনুষ্ঠান বর্জন করেছে বিএনপির, তাৎক্ষণিকভাবে ইউএনকেও বদলি

রিপোর্টারের নাম / ১১৭ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

স্বাধীনতার ঘোষক যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সে কথা উল্লেখ না করার অপরাধে ঝিনাইদহের মহেশপুর এ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে প্রথমে ঝাড়ুমিছিলের ঘোষণা দেওয়া হলেও পরে তা সমাবেশের মাধ্যমে শেষ করা হয়।

গত বৃহস্পতিবার মহেশপুর অডিটরিয়াম মাঠে এ ঘটনা ঘটে।

সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আইনজীবী আমিরুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবীর উদ্দিন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহমুদ তৌফিক বিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ খানসহ অন্যান্য নেতারা।

এদিকে একই দিন রাতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে চিতলমারী উপজেলায় বদলি করা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আমিরুল আরাফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ২৬ মার্চ রাতে ইউএনও ওই চিঠি হাতে পেলেও তাতে স্বাক্ষরের তারিখ ২৫ মার্চ উল্লেখ রয়েছে।

অনুষ্ঠান বর্জনের বিষয়ে জানতে চাইলে ইউএনও খাদিজা আক্তার বলেন, সরকারি নির্দেশনা ও আইনের আলোকে প্রশাসন দায়িত্ব পালন করে। স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে যার নাম রয়েছে, তা পরিবর্তন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০