• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

প্রধানমন্ত্রীর স্বশরীরে সিনেমা দেখা দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য এক উজ্জ্বল বার্তা

রিপোর্টারের নাম / ৪৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

৩ এপ্রিল ২০২৬ জাতীয় চলচ্চিত্র দিবস। এ বছর চলচ্চিত্র দিবসের সবচেয়ে আলোচিত ঘটনা ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়ে দেশি সিনেমা দেখা, যা দেশীয় চলচ্চিত্র শিল্পের জন্য একটি ইতিবাচক ও শক্তিশালী বার্তা বহন করে।

কি সেই বার্তাগুলো আমরা যদি অনুধাবণ করি প্রধানমন্ত্রী তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে সশরীরে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে গিয়ে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত মানসম্মত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ উপভোগ করেন।

কোনো বিশেষ শোডাউন বা প্রটোকল ছাড়াই সাধারণ মানুষের মতো প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার বিষয়টি চলচ্চিত্র শিল্পের জন্য একটি বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

যা চলচ্চিত্র শিল্প ও শিল্পীদের জন্য বিশেষ অনুপ্রেরণার অংশ। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে চলচ্চিত্র সংশ্লিষ্টরা ‘ইতিবাচক বার্তা’ হিসেবে দেখছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, দেশের শীর্ষ নেতৃত্বের এভাবে হলে গিয়ে সিনেমা দেখা নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের নতুন করে অনুপ্রাণিত করবে। এতে করে দেশীয় চলচ্চিত্রের ব্যপক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেক্ষাগৃহে গমন দেশীয় সিনেমার বাজার চাঙা করতে এবং দর্শকদের হলে ফিরিয়ে আনতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উৎসবমুখর এফডিসি: দিবসটি উপলক্ষে
তথা প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এখন থেকে নির্মাতাগণ আরও সামাজিক, অর্থবহ এবং মানসন্মত সিনেমা বানাতে প্রতিযোগিতায় নামবে।

বিষয়টিকে কেন্দ্র করে বিএফডিসি প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বিএফডিসির উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ