• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]

জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব ও পান্তা ইলিশের আয়োজন

রিপোর্টারের নাম / ৪২ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলা নববর্ষ তথা পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী উৎসব ও পান্তা ইলিশের আয়োজন করা হয়। জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মুশতারী বেগমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আমেরিকার ভার্জিনিয়া থেকে যুক্ত হয়ে ভার্চুয়ালী উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরী। উক্ত অনুষ্ঠানে আরো অংশ গ্রহণ করেন পৃষ্ঠপোষক মঞ্জুরা ইয়াসমিন, সৈয়দ আক্তার পারভেজ, সহ-সভাপতি রোকশানা বেগম, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, কার্য নির্বাহী সদস্য কাজল রহমান, শিউলি বেগম ও রিক্তা আক্তার প্রমূখ। উদ্বোধনী বক্তব্যে নূর-উন-নাহার মেরী বলেন, আজ বাংলা নববর্ষের প্রারম্ভিক দিবস বা পহেলা বৈশাখ। এটা কেবল বর্ষপঞ্জির সূচনা মাত্র নয়, এটা বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থনৈতিক বাস্তবতা এবং সামাজিক সংহতির মিথস্ক্রিয়ার এক অনন্য বহিঃপ্রকাশ। ইতিহাসের গভীরে প্রোথিত এ উৎসব আমাদের জাতীয় চেতনার এমন একটি ভিত্তি নির্মান করেছে, যাকে সময়ের পরিবর্তন, রাজনৈতিক পালাবদল কিংবা বৈশ্বিক প্রভাব কোন কিছুর দ্বারা মুছে ফেলা যায় না। জাগো নারী ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই বৈশাখী উৎসব ও পান্তা ইলিশের আয়োজন সত্যিই প্রশংসনীয়। পরিশেষে তিনি বাংলা নববর্ষ উপলক্ষে সংগঠনের সকল নেতা কর্মীদের জানায় রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। সভাপতির ভাষণে মুশতারী বেগম বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে জাগো নারী ফাউন্ডেশনের আজকের এই ক্ষুদ্র আয়োজন। প্রতি বছরের ন্যায় এবারও আমরা বৈশাখী উৎসব ও পান্তা ইলিশের আয়োজন করেছি। আজকের উৎসব পালন করার সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপার্সন নূর-উন-নাহার মেরী আপা আমাদের মাঝে নেই। তাই আমরা তার অভাব অনুভব করছি। পরিশেষে তিনি অসুস্থ নূর-উন-নাহার মেরী আপার সুশাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ