• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]

এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো সেই রাবি শিক্ষার্থী মারা গেছেন

নুর এমডি চৌধুরী। সম্পাদক, বার্তা বাংলাদেশ ২৪. কম / ১৪ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমন মারা গেছেন।

১২ আগস্ট ২০২৬ (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয় তাকে।

সাইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম বলেন, সাইমন আজ (বুধবার) সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে। এভাবে তার চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। মরদেহ সাইমনের চট্টগ্রামের বাসায় নিয়ে যাওয়া হবে।

এর আগে গত শনিবার (৮ আগস্ট) স্ট্রোক করলে সাইমনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার (৯ আগস্ট) এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। এরপর থেকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাইমন। সেখানে চার দিন লড়াই করার পর বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।

তার এই অকাল মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার, শিক্ষক এবং সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১