ঢাকা জেলার সংসদীয় আসন সম্পর্কে বিস্তারিত || নুর এমডি চৌধুরী
রিপোর্টারের নাম
/ ১৬৫
জন দেখেছে
আপডেট :
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
শেয়ার
ঢাকা জেলায় জাতীয় সংসদের মোট ২০টি আসন রয়েছে। এই আসনগুলো ঢাকা-১ থেকে ঢাকা-২০পর্যন্ত বিস্তৃত। ২০০৮ সালের নির্বাচনী এলাকার পুনর্নির্ধারণের ফলে ঢাকা মহানগর এলাকায় আসন সংখ্যা ১৩ থেকে বেড়ে ২০টিতে উন্নীত হয়। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা মিলিয়ে এই আসনগুলো গঠিত হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (DSCC) হলো বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণাঞ্চল পরিচালনার জন্য দায়বদ্ধ একটি স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা। এটি প্রাক্তন ঢাকা সিটি কর্পোরেশনকে বিভক্ত করে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এটি ৭৫টি ওয়ার্ড নিয়ে গঠিত।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) মিরপুর, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, পল্লবী, আদাবর, কাফরুল, ঢাকা সেনানিবাস, তেজগাঁও, গুলশান, রামপুরা, বনানী, বিমানবন্দর, খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, উত্তরা এবং আরও কিছু থানা নিয়ে গঠিত। এটি ৫৪টি ওয়ার্ড এবং ১০টি অঞ্চলে বিভক্ত, যার আয়তন প্রায় ১৯৬.২২ বর্গ কিমি।
এলাকাভিত্তিক গঠন মিরপুর, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, পল্লবী, আদাবর, কাফরুল: এই এলাকাগুলো ডিএনসিসির অন্তর্ভুক্ত। ঢাকা সেনানিবাস, তেজগাঁও: এই অঞ্চলগুলোও ডিএনসিসির অংশ।
গুলশান, রামপুরা, বনানী, বিমানবন্দর, খিলক্ষেত, ভাটারা, বাড্ডা, উত্তরা: এই এলাকাগুলো নিয়ে গঠিত ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ড। প্রশাসনিক বিভাজন অঞ্চল: ডিএনসিসি ১০টি অঞ্চলে বিভক্ত। ওয়ার্ড: ৫৪টি ওয়ার্ড নিয়ে এই কর্পোরেশন গঠিত, যেখানে ৫৪ জন সাধারণ কাউন্সিলর (পুরুষ) এবং ১৮ জন সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) রয়েছেন।
প্রশাসনিক ওয়ার্ডের উদাহরণ: ১ নং ওয়ার্ডে উত্তরা মডলে টাউন, আব্দুল্লাপুর, ফায়দাবাদ, বাউনিয়া, দক্ষিণ খান (আংশিক) ইত্যাদি এলাকা অন্তর্ভুক্ত। ১২ নং ওয়ার্ডে আহম্মদনগর, শাহআলীবাগ, দক্ষিণ বিশিল, পাইকপাড়া এবং টোলারবাগ (উত্তর, মধ্য ও দক্ষিণ) এলাকাগুলো রয়েছে।
ঢাকা-১ আসন: ঢাকা-১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৪নং আসন। ঢাকা-১ আসনটি ঢাকা জেলার দোহার উপজেলা ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।
ঢাকা-২: ঢাকা-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৫নং আসন।ঢাকা-২ আসনটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কেরানীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন (তারানগর, কলাতিয়া, হযরতপুর, রুহিতপুর, শাক্তা, কালিন্দী, ও বাস্তা) এবং সাভার উপজেলার ৩টি ইউনিয়ন (আমিনবাজার ইউনিয়ন, তেঁতুলঝোড়া ইউনিয়ন ও ভাকুর্তা ইউনিয়ন) নিয়ে গঠিত।
ঢাকা-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৬নং আসন। ঢাকা-৩ আসনটি ঢাকা জেলার কেরানিগঞ্জ উপজেলার জিনজিরা, আগানগর, তেঘরিয়া, কোন্ডা ও শুভাঢ্যা এই ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত।
ঢাকা-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৭৭নং আসন। ঢাকা-৪ আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নং ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটন শ্যামপুর থানা, কদমতলী নিয়ে গঠিত।
ঢাকা-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৭৮নং আসন। যাত্রাবাড়ী এবং ডেমরা থানা নিয়ে ঢাকা -৫ আসন গঠিত। এটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৮,৪৯,,৫০ ,৬২,৬৩,৬৪,৬৫,৬৬,৬৭, ৬৮,৬৯ ও ৭০ নং ওয়ার্ড (যাত্রাবাড়ী, ডেমরা) নিয়ে গঠিত।
ঢাকা-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭৯নং আসন। এ আসনের সর্বশেষ সংসদ সদস্য সাঈদ খোকন। ঢাকা-৬ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছেঃ সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতয়ালী আংশিক। সীমানাঃ পূর্বে- গেন্ডারিয়া, পশ্চিমে- সিদ্দিক বাজার, উত্তরে- ফুলবাড়িয়া ও দক্ষিণে নাজিরাবাজার।
ঢাকা-৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮০ নং আসন। ঢাকা-৭ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছেঃ লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর আংশিক, কোতোয়ালীর আংশিক। সীমানাঃ পূর্বে- নাজিরাবাজার, পশ্চিমে- হাজারীবাগ, উত্তরে- পলাশী ও দক্ষিণে- কামরাংগীরচর।
ঢাকা-৮ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮১নং আসন। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত। এটিকে ঢাকার প্রাণকেন্দ্র বলা যায়। ঢাকা-৮ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড নিয়ে গঠিত। যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছেঃ (মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, রমনা) নিয়ে গঠিত।
ঢাকা-৯ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮২নং আসন। ঢাকা-৯ আসন ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নং ওয়ার্ড তথা সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত।
ঢাকা-১০ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থিত জাতীয় সংসদের ১৮৩নং আসন। ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান,হাজারীবাগ থানার সমন্বয়ে গঠিত। ঢাকা-১০ আসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ ও ৫৫ নং ওয়ার্ড তথা ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা নিয়ে গঠিত।
ঢাকা-১১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৪নং আসন। ঢাকা-১১ আসনটি ঢাকা মেট্রোপলিটন এর বাড্ডা থানা,ভাটারা থানা, রামপুরা থানা, হাতিরঝিল থানার একাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ২১, ২২ , ২৩ ,৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১,ও ৪২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
ঢাকা-১২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৫নং আসন। ঢাকা-১২ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
ঢাকা-১৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৬নং আসন। এ আসন আগে ছিল ঢাকা-৯ আসনের অন্তর্ভুক্ত। ঢাকা-১৩ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
ঢাকা-১৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৮৭নং আসন। ঢাকা-১৪ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন, বনগাঁও ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
ঢাকা-১৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৮নং আসন। ঢাকা-১৫ আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০৪, ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
ঢাকা -১৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৮৯নং আসন। ঢাকা-১৬ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২, ৩, ৫ ও ৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
ঢাকা-১৭ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা শহরে অবস্থিত জাতীয় সংসদের ১৯০ নং আসন। ঢাকা-১৭ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত। মূলত গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, বারিধারা, শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি।
ঢাকা-১৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী আসনের মধ্যে ১৯১ তম আসন। এই আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ০১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩ ও ৫৪ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নং ১,১৭,৪৩,৪৪,৪৫,৪৬,৪৭,৪৮ ৪৯,৫০,৫১,৫২, ,৫৩ ও ৫৪ নিয়ে গঠিত।
ঢাকা-১৯ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯২নং আসন। ঢাকা-১৯ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া, সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা ও সাভার সেনানিবাস এলাকা নিয়ে গঠিত।
ঢাকা-২০: ঢাকা-২০ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৯৩ নং আসন। ঢাকা-২০ আসনটি ঢাকা জেলার ধামরাই উপজেলা নিয়ে গঠিত।