• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]

বাংলা সাহিত্যের অগ্রগণ্য ও প্রভাবশালী কবির নাম রেজাউদ্দিন স্টালিন || নুর এমডি চৌধুরী

রিপোর্টারের নাম / ৫৬ জন দেখেছে
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

কবি রেজাউদ্দিন স্টালিন ১৯৬২ সালের ২২ নভেম্বর ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।

তাঁর বাবা শেখ বোরহানউদ্দিন আহমেদ ছিলেন একজন স্কুল প্রধান শিক্ষক এবং মা রেবেকা সুলতানা ছিলেন শিক্ষিকা।

কবি কবি রেজাউদ্দিন স্টালিন এক শিক্ষাবান্ধব পরিবারে বেড়ে ওঠেন। দুই বোনের আদরের ভাই হিসেবে শৈশব থেকেই তাঁর মধ্যে সাহিত্যের প্রতি গভীর অনুরাগ গড়ে ওঠে।

মাত্র আট বছর বয়সে ১৯৭০ সালে তাঁর প্রথম কবিতা ‘শপথ’ প্রকাশিত হয় তৎকালীন ‘শতদল’ পত্রিকায় পারিবারিক আবহই তাঁকে ছোটবেলায় কবিতার পথে নিয়ে আসে।

রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশের আধুনিক সাহিত্যের অন্যতম শীর্ষস্থানীয় কবি এবং আশির দশকের একজন অগ্রগণ্য সাহিত্যিক ব্যক্তিত্ব। বাংলা কবিতায় তার চার দশকেরও বেশি সময়ের পদচারণা সাহিত্যজগতকে নানাভাবে সমৃদ্ধ করেছে।

সাহিত্যিক অবদানে তিনি বিপুল কাব্যসম্ভার রচনা করেছেন। ৪৫টিরও বেশি কাব্যগ্রন্থ রয়েছে তার। ১৯৮৬ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘ফিরিনি অবাধ্য আমি’ প্রকাশিত হয়।

কবি রেজাউদ্দিন স্টালিন তার কবিতার বৈশিষ্ট্য ও দর্শন যদি আমরা পর্যালোচনা করি দেখবো তার কবিতায় প্রেম, প্রতিবাদ, মানবিকতা এবং সামাজিক মূল্যবোধের এক অসাধারণ শৈল্পিক মেলবন্ধন দেখিয়েছেন তিনি। তার লেখনীতে গভীর দার্শনিক চিন্তা ও প্রজ্ঞাপূর্ণ জীবনবোধের প্রতিফলন ঘটে, যা পাঠকদের চিন্তার খোরাকও যোগায় বটে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে কবি রেজাউদ্দিন স্টালিনের এক বিশেষ পরিচিতি লক্ষ্য করা যায়। তার কবিতা ইংরেজি, রুশ, ফরাসি, জাপানিজ, হিন্দি, জার্মান ও চীনা সহ বিশ্বের অনেক ভাষায় অনূদিত হয়েছে, যা বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে তুলে ধরতে ভূমিকা রাখছে।

কবিতায় অসামান্য অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। এ ছাড়া তিনি মাইকেল মধুসূদন পুরস্কার এবং আন্তর্জাতিকভাবে ইউক্রেনের নিকোলাই গোগোল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন।

সাংস্কৃতিক নেতৃত্ব কবির অবদান অতুলনীয়। তিনি ২০২৫ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। এ ছাড়া তিনি নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক এবং জাতীয় কবিতা পরিষদের আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছেন।

তিনি তার ব্যক্তিগত জীবনকে সাধারণত প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন। তার স্ত্রী বা সন্তানদের সম্পর্কে গণমাধ্যমে বিস্তারিত বিবরণ বা বিশেষ কোনো সংবাদ নেই।

কর্মজীবনে তিনি দীর্ঘদিন সাভারে অবস্থিত জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (NILG) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বর্তমানে তিনি বিভিন্ন সাহিত্য সংগঠনের সাথে যুক্ত এবং নিয়মিত টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করেন।

কবির রাজনৈতিক মতাদর্শ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বের দিক যদি আলোকপাত করি দেখবো কবি রেজাউদ্দিন স্টালিন মূলত একজন কবি ও সাহিত্যিক হিসেবেই দেশ ও বিদেশের মানুষের কাছে সুপরিচিত। তার কোনো সক্রিয় রাজনৈতিক পদ বা দলীয় রাজনীতির ইতিহাস সাধারণত দেখা যায় না। তবে তার কবিতা ও সাহিত্যে গভীর রাজনৈতিক সচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন প্রবলভাবে লক্ষ্য করা যায়।

তার অনেক কবিতায় বাংলাদেশের সমকালীন সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা উঠে এসেছে। তিনি প্রেমের পাশাপাশি সময়ের বাস্তবতা, সমাজব্যবস্থার অসংগতি এবং নিপীড়িত মানুষের যন্ত্রণাকে কাব্যে রূপ দিয়েছেন।

সামাজিক সচেতনতাও কবির লেখনীতে গুরুত্বসহকারে প্রকাশ পেয়েছে। শৈশব থেকেই সামাজিক পরিবর্তনের স্বপ্ন তাকে সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করেছিল। তার লেখায় প্রায়শই ক্ষমতা, বৈষম্য এবং মানবতার লাঞ্ছনার বিরুদ্ধে প্রচ্ছন্ন প্রতিবাদ দেখা যায়।

সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকলেও তিনি বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও সরকারি পদে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন এবং এখনও করছেন।

সাহিত্যে অবদানের জন্য কবি রেজাউদ্দিন স্টালিনকে প্রধানত আশির দশকের অগ্রগণ্য বা শীর্ষস্থানীয় কবি হিসেবে আখ্যা দেওয়া হয়। তাঁর কবিতার বৈচিত্র্যময় শৈলী এবং জীবন দর্শনের কারণে তাঁকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়েছে:

কবি চার দশকেরও বেশি সময় ধরে আধুনিক বাংলা কবিতায় প্রেম, প্রতিবাদ এবং সামাজিক মূল্যবোধের অসাধারণ সংমিশ্রণ ঘটানোর কারণে তাঁকে আধুনিক ও প্রভাবশালী কবিও বলা হয়ে থাকে।

তিনি তাঁর কবিতায় প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে নতুনত্ব সৃষ্টির প্রয়াস থাকায় তাঁকে ‘সীমানা ভাঙার কবি’ হিসেবেও অভিহিত করা হয়।

জীবনের গভীরতা ও মানবিকতাকে তাঁর কাব্যে নিপুণভাবে তুলে ধরার কারণে অনেক সমালোচক তাঁকে ‘পূর্ণ প্রাণের কবি’ বলে থাকেন।

তাঁর সৃষ্টিতে মানুষের দুঃখ-বেদনা এবং সহমর্মিতার চিত্র ফুটে ওঠায় তাঁকে ‘মানবিক কবি’ হিসেবেও চেনা হয়। বস্তত:
বাংলা সাহিত্যের অগ্রগণ্য ও প্রভাবশালী কবির নাম রেজাউদ্দিন স্টালিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ