• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

এবার ফিফার পেজে রাফার গান

রিপোর্টারের নাম / ২০১ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

কিছুদিন আগে ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুটের ‘যাদুর শহর’ গানের কয়েকটি লাইন প্রকাশ করা হয়। এবার আন্তর্জাতিক ফুটবল সংস্থাটি তাদের রিলে ব্যবহার করেছে রায়েফ আল হাসান রাফার জনপ্রিয় গান ‘আমি আকাশ পাঠাব’।

ফিফা ওয়ার্ল্ড কাপের পেজ থেকে রিলটি শেয়ার করে রাফা লিখেছে, ‘আমাদের গান ফিফার চ্যানেলে! বাংলাদেশি ব্যান্ডের জন্য এটি গর্বের মুহূর্ত। এটি বাংলাদেশের জন্য।’

রিলসটি ‘পাবলিক’ নয়, ‘কাস্টম’ হিসেবে পোস্ট করেছে ফেসবুক পেজটি। এর মানে, বাংলাদেশসহ নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে এটি দেখা যাবে।

ফিফা ওয়ার্ল্ড কাপের ফেসবুক পেজে ‘আমি আকাশ পাঠাব’ শুনে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রিলসে এখন পর্যন্ত ৬৬ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়েছে। তিন হাজারের বেশি মন্তব্য ও সাড়ে ছয় হাজারের বেশিবার রিলসটি শেয়ার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১