• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

দেশ বরেণ্য ভাস্কর হাবীবা আখতার পাপিয়ার আজ জন্মদিন

রিপোর্টারের নাম / ১৬৪ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

দেশ বরেণ্য ভাস্কর হাবীবা আখতার পাপিয়ার আজ জন্মদিন। ১৯৭৭ সালের এই দিনটিতে তিনি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান এবং পরবর্তীতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

ভাস্কর পাপিয়া একাধিক একক ও দেশে-বিদেশে অনেকগুলো দলীয় প্রদর্শনিতে অংশগ্রহণ করেছেন। নেপাল, মালয়েশিয়া, ভূটান, জার্মানিসহ একাধিক দেশে দলীয় প্রদর্শনিতে তাঁর শিল্পকর্ম আলাদাভাবে মনোযোগ কেড়েছে। স্মৃতি, নারীমুক্তি, স্পেস ও ফর্ম তাঁর ভাস্কর্য নির্মাণের অন্যতম বিষয়। ২০০৮ সালে তাঁর প্রথম একক প্রদর্শনির শিরোনাম ছিলো “রিজুভনেশন অফ ওম্যানহুড” সেই প্রদর্শনী শিল্পানুরাগীদের কাছে তুমুল প্রশংসা লাভ করেন এই খ্যাতিমান ভাস্কর পাপিয়া। দ্বিতীয় একক প্রদর্শনি ও সিম্পোজিয়াম সোনাটা অফ ওম্যানহুডও একটি ভিন্নধারার আয়োজন হিসেবে স্বীকৃতি লাভ করে। ব্রোঞ্জ মাধ্যমে করা তাঁর কাজগুলো অব্যক্ত কথামালার শৈল্পিক তর্জমা হিসেবে দর্শকের কাছে ধরা দেয়। ছন্দ ও গতিময়তা তাঁর সাম্প্রতিক কাজের অন্যতম বৈশিষ্ট। দলীয় প্রদর্শনিতেও তাঁর অংশগ্রহণ মিডিয়ায় বাড়তি মনোযোগ লাভ করে।

জন্মদিন উপলক্ষ্যে এক শুভেচ্ছা বার্তায় ভাস্কর হাবীবা আখতার পাপিয়া সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। সামনে বৃহৎ কলেবরে একক প্রদর্শনী করার ইচ্ছে প্রকাশ করেছেন। বর্তমানে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত আছেন। শিল্পকলায় পেয়েছেন সরকারী ও বেসরকারী সম্মাননা ও পুরস্কার। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগ্রহে আছে তাঁর একাধিক শিল্পকর্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১