• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
চলো চলো ঢাকায় যাই, মাদারগঞ্জে রেলপথ চাইঃ নুর মোহাম্মদ নুর জেনারেল এম.এ.জি.ওসমানী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাজধানীর পল্লবীর স্কুল ছাত্রী রামিসা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও ঘাতকের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবীতে জাগো নারী ফাউন্ডেশন দানবীর আর পি সাহাঃ মানবতার দীপশিখা ও সেবার মহাকাব্য || রোকেয়া ইসলাম একটা ধারা || ফাহমিদানবী স্ত্রীর শখ পূরণে কুমির হয়ে গেলেন স্বামী || মোহাম্মদ আব্দুল জলিল একজন মানুষ কেন কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হতে চায় লেখালেখি করে কয় টাকা পাওঃ মাহফুজা অনন্যা বদলে যাবার গল্প || ফাহমিদানবী

আমিও বৃষ্টির পাঠক

রিপোর্টারের নাম / ১৫৭ জন দেখেছে
আপডেট : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বৃষ্টির অক্ষর থেকে শব্দ তুললেই শুনি হৃদয় ঝরার ধ্বনি
শুনি শূন্যতার শরীর বেয়ে নামা জলের সংগীত
মেঘের হৃদয় যখন প্রাচীন বাঁশির অনলবর্ষী
সন্ধ্যা নয় শুধু মধ্যরাতও তখন মহামগ্ন ধ্যানের আসর

হৃদয়ের তাসবিহ্ যখন বৃষ্টির শ্বাস
অনায়াসে তাকে লিখি জলের ঠোঁটে
কে শোনে ঝরঝরন্ত জলের উচ্চারণ
পাঠের কৌশল দেখে নড়ে ওঠে আমার ঠোঁট
আমার হৃদয় তখন বর্ষণধারী বৃষ্টিবিদ্যালয়
ভেবে বেশ লাগে – আমিও বৃষ্টির পাঠক এক
আমিও হৃদয়ে লিখি বুনোবৃষ্টির নাম

কে যেনো আদেশ করেন- মূর্ছনায় তন্ময় হও
আমি হই,
সারাটা শরীর ছেঁকে তন্ময় আনি হৃদয়ের কাছে
সন্তর্পণে হৃদয়টি গুঁজে রাখি বৃষ্টিবীণায়
তারপর হৃদয়তারে বেজে ওঠা সুর
সারারাত খেলে নির্জন কুহরে
খুব সহজেই নির্জনতার হয়ে উঠি আমি
আবার বলেন- শোনো এই বৃষ্টিতেই ঝরে আত্নার কেরাত
জানোনা প্রতিটি ফোঁটার শরীরে লেখা উদগমের আদেশ

মেঘের হৃদয় থেকে আমার হৃদয় খুব দীর্ঘ পথ নয়
মন-কুন্জে তাই জমে বর্ষণের চিরন্তন উদাস
কে আছো, এমন উদাসী নির্জনে নিজেকে
ভেজায় সহসা
উচ্ছল উদ্যম আর উল্লাসের ঝরঝরে উৎসবে
হৃদয় বিছিয়ে বসে একাকীত্বের পাশে

মেঘের হৃদয়গুলো ঝরে পৃথিবীর হৃদয়ের কাছে
আর হৃদয় মানেই অনন্তের তসবিহ্ রাখার সিন্দুক

দেখি পৃথিবীর নদীগুলো বৃষ্টির প্রাচীন হৃদয়
সারাটা জমিন যেনো একান্ত বিছানা
পাহাড়গুলো সমর্পিত শিথান
পাঠের আনন্দ এঁকে মন আমার অনন্তের স্মারক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ