• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বড়ো জানতে ইচ্ছে করে || শামীম আজাদ

রিপোর্টারের নাম / ১৭৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

সবকিছু বাদ দিলেও-
এই যে এতদিন, বহুবর্ষ ধরে
প্রতিদিন সূর্যজল নিংড়ে রক্তকনা ভিজিয়ে
মৌমাছির মতো পান করে চলেছি
নির্বাচিত মানুষের মধু –
সবাই চলে গেলেও আমি
রয়ে গেছি এই পৃথিবীতে এখনো-
সাইকেলকে সাম্পান করে
বয়সের গুঁড়ো গেলে পেরিয়ে এসেছি
সাত সাতটি উন্মাদ দশক
এটাই তো এক অত্যাশ্চর্য ব্যাপার!

আমার বুকে যে তীব্র জীবন-তৃষ্ণা,
হাকালুকি হাওরের হাহাকার
তার প্রায় সবই তো রেঁধে, চেখে ও লিখে
চল্লিশটি চৌকশ মলাটের ভেতর রেখে
মৃত্যুপ্রাপ্ত বন্ধুদের জ্বলজ্বলে জীবন ও
আমাদের যৌবনের সুতীক্ষ্ন সংগীতের সব
আমি পেছনের বক্তৃতার মাঠে বুনে দিয়ে এসেছি।

খুব জানতে ইচ্ছা করে,
তোমাদের পড়বে কি মনে আমারেও
আমিও যে একদিন
আমার বন্ধুদের সাথে গান গেয়েছিলাম!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ